১১/০২/২০২৬, ৬:২৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৬:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধামরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকার ধামরাইয়ে এক বিএনপি নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। নিহত বিএনপি নেতার নাম আবুল কাশেম (৫০)। ধামরাইয়ের গাঙ্গুগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন তিনি।

নিহত আবুল কাশেমের ছেলে কামরুল হাসান বলেন, মাটির ব্যবসা ও এলাকার রাজনীতিকে কেন্দ্র করে বিরোধের জেরে আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়। সাড়ে ১০টার দিকে উপজেলা কৃষকদল নেতা আব্দুল জলিল, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল বাসেদ, বিল্টু, বাতেন, সায়েমসহ ৮ থেকে ১০ জন বাবাকে রাস্তার উপর চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে এনাম মেডিকেলে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। আমি বাবা হত্যার বিচার চাই।

জানতে চাইলে কৃষকদল নেতা আব্দুল জলিলের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সাভার এনাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেরাজুর রেহান পাভেল বলেন, আবুল কাশেমের ডানপায়ে ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত ছিলো। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শুনেছি বিএনপি নেতা আবুল কাশেমকে বাড়ীর পাশের রাস্তায় পেছন থেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজনৈতিক কোন্দলের কারনে এ হত্যাকান্ড ঘটেছে। ঘটনার সাথে কারা জড়িত তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন