বিজ্ঞাপন

আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে: অর্থ উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, আনসারদের ব্যবহৃত অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে যাওয়ায় নতুন শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি-অন ক্যামেরা কেনা হচ্ছে না; কেবল ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই এসব ক্যামেরা দেওয়া হবে। স্বচ্ছতার সঙ্গে ক্রয় সম্পন্ন হবে এবং ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে বিষয়গুলো চূড়ান্ত করবে।

ড. সালেহউদ্দিন আরও জানান, বাড়তি চাহিদা মোকাবিলায় এক কোটি ই-পাসপোর্ট বই কেনার জন্য বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি টিকার সংকট বিবেচনায় নিয়ে ইপিআই টিকা কেনার সিদ্ধান্তও হয়েছে।

দাম নিয়ন্ত্রণে রাখতে আসন্ন রোজার আগে চাল ও গম আমদানির পরিকল্পনাও রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

পড়ুন: ট্রাইব্যুনাল এলাকায় আজও কড়া নিরাপত্তা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন