১১/০২/২০২৬, ৬:৫০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৬:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আন্তজেলা ডাকাত দলের সরদার কালু হাওলাদার গ্রেফতার

মাদারীপুরে ২০ মামলার আসামী আন্তজেলা ডাকাত দলের শীর্ষ সরদার মো. কালু হাওলাদার (৪০)-কে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুরি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত কালু হাওলাদার ওই গ্রামের মৃত ফজলুল হক হাওলাদার ও সোনাবানুর ছেলে।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, কালু হাওলাদারের বিরুদ্ধে ২০টি ডাকাতি মামলা ছাড়াও একাধিক অস্ত্র মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জেলায় সন্ত্রাস ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কালু হাওলাদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরে জুলাই শহীদ ও আহতদের সাথে স্বাধীন সহমর্মিতার অঙ্গীকার মতবিনিময়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন