বিজ্ঞাপন

আন্তর্জাতিক কনফারেন্সে জবি’র পাঁচ শিক্ষার্থী

ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিতব্য দ্বিতীয় আন্তর্জাতিক ‘অ্যাডভান্স ইন কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স ২০২৬’ (এসিএমএস) কনফারেন্সে অংশ নিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী।

বিজ্ঞাপন

আগামী ১২ থেকে ১৪ এপ্রিল অনুষ্ঠিত এই কনফারেন্সে তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন।
সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশন, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির যৌথ উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা হলেন—অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন। তারা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এবং ড. জগদীশ চন্দ্র সরকার ম্যাটেরিয়ালস সায়েন্স রিসার্চ ল্যাবের অধীনে সম্পন্ন চারটি গবেষণাকর্ম পোস্টার ও মৌখিক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরবেন।

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, “আমাদের বিভাগের ১৪তম ব্যাচের পাঁচজন শিক্ষার্থী আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তাদের গবেষণা উপস্থাপন করবে—এটি অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও তারা এভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে।” তিনি শিক্ষার্থীদের গবেষণায় সহায়তার জন্য ড. জগদীশ চন্দ্র সরকার ও সংশ্লিষ্ট শিক্ষকদের ধন্যবাদ জানান।
এদিকে, কনফারেন্সে অংশগ্রহণ উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন এবং গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক। এ সময় তারা শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানান।

গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ নিঃসন্দেহে গর্বের বিষয়। এ ধরনের গবেষণাভিত্তিক কার্যক্রম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।”
উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে রসায়নবিষয়ক গবেষণায় অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্বের বিষয়।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক সফরে সার্বিক সহযোগিতা ও সৌজন্য স্পন্সর হিসেবে পাশে রয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকার।

পড়ুন- ভারত থেকে আরও ৮ হাজার টন ডিজেল এসেছে দেশে

দেখুন- ট্রাম্পকে উপেক্ষা করে ইরানে আবার হা/ম/লার হুং/কা/র নেতানিয়াহুর! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন