বিজ্ঞাপন

আন্তর্জাতিক বাজারে সৌদির ব্যাপক তৎপরতা

২০২৬ সালের শুরু থেকেই আন্তর্জাতিক ঋণবাজারে ব্যাপক তৎপরতা দেখাচ্ছে সৌদি আরব। চলতি বছর এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের ধনী দেশটি দুই হাজার কোটি (২০ বিলিয়ন) ডলারের বন্ড বিক্রি করেছে, যা এক বছরে সর্বোচ্চ রেকর্ড। এতে তেলসমৃদ্ধ রাজ্যটির ঋণনির্ভর অর্থায়নের আগ্রহ স্পষ্ট হয়ে উঠেছে। খবর মিডল ইস্ট আইয়ের।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকার একাই তুলেছে ১১ দশমিক ৫ বিলিয়ন ডলার, আর রাষ্ট্র-নিয়ন্ত্রিত বিভিন্ন সৌদি প্রতিষ্ঠান তুলেছে প্রায় ৮ দশমিক ৮ বিলিয়ন ডলার। এর মধ্যে রয়েছে সৌদি ইলেকট্রিসিটি, সৌদি টেলিকম, সৌদি ন্যাশনাল ব্যাংক ও রিয়াদ ব্যাংক। এসব প্রতিষ্ঠান রাষ্ট্রের মালিকানাধীন হলেও দেশটির শেয়ারবাজার তাদাওয়ুলে তালিকাভুক্ত।

২০২৪ সালে আন্তর্জাতিক ঋণ ইস্যুর ক্ষেত্রে সৌদি আরব চীনকেও ছাড়িয়ে যায় এবং ২০২৬ সালেও এই ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। অর্থনীতির বহুমুখীকরণে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ কর্মসূচিকে এগিয়ে নিতে ব্যাংক ও আর্থিক খাতকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

পড়ুন: নির্বাচনি প্রচারণা: যা করতে পারবেন না প্রার্থীরা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন