বিজ্ঞাপন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে দরপতন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে দরপতন দেখা গেছে। একদিনে ২ দশমিক ৩৬ শতাংশ পতন হয়েছে। ফলে প্রতি আউন্স সাড়ে ৪ হাজার ডলারের নিচে নেমে এসেছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‌‘গোল্ডপ্রাইস’ সূত্রে জানা যায়, সব শেষ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০৯ ডলার কমে ৪ হাজার ৪৯৪ ডলার নেমে এসেছে। একদিন আগে ছিল ৪ হাজার ৬০০ ডলারের ওপরে ছিল।

এছাড়া এক সপ্তাহ আগে গত ১৪ মার্চ প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০ ডলার। সেই হিসেবে এক সপ্তাহে সোনার দাম প্রতি আউন্সে কমেছে ৫২৬ ডলার বা ১০ দশমিক ৫ শতাংশ।

এদিকে, দেশের বাজারে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) একদিনে দুদফা সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দুদফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৩৩৮ টাকা পর্যন্ত দাম কমানো হয়। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নেমে আসে।

দেশের বাজারে আজও ওই বেঁধে দেওয়া দাম অনুযায়ী সোনা কেনাবেচা হচ্ছে। সেই দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ দুই হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে।

ঐদিন সোনার দামের সঙ্গে কমানো হয় রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের কারণে চলতি মাসের শুরু থেকে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। এরপর মূল্যসমন্বয় দর ওঠানামা করতে থাকে। সেই ধারাবাহিকতায় আজকে সোনার বাজারে বড় দরপতন লক্ষ্য করা যাচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : জ্বালানি ব্যয় মেটাতে ২০০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন