আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে জয়পুরহাটে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) আল-মামুন মিয়া।
জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক জয়পুরহাট শাখা ও প্রবাসী কল্যাণ সেন্টার নওগাঁর যৌথ আয়োজনে মেলায় ব্র্যাক, আইএফআইসি ব্যাংক, প্রবাসী কল্যান ব্যাংকসহ দেশের ২০টি প্রতিষ্ঠান স্টল প্রদর্শন করে। টিটিসি থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করাসহ অন্যান্য বেকার তরুণ-তরুণীরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরীর আবেদন করেন। প্রতিষ্ঠানগুলো সাক্ষাৎকার গ্রহণ এবং তাদের যোগ্যতা যাচাই করে শূন্যপদে নিয়োগ দিবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্ভোধনে জেলা প্রশাসক (ডিসি) আল-মামুন মিয়া বলেন, মেলাটি সরকারি অর্থায়নে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি নিয়োগদাতা প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। উপযুক্ত ও যোগ্য প্রার্থী পাওয়া গেলে এখান থেকেই চাকরির সুযোগ ও নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন, জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রেজাউল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এরআগে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সষ্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন চত্ত্বর থেকে র্যালী বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিন করে টিটিসির মেলা চত্তরে গিয়ে শেষ হয়।
পড়ুন- ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
দেখুন- চট্টগ্রামে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে


