বিজ্ঞাপন

আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের ওপর পুলিশের যে তাণ্ডব চালানো হয়েছে, তা নির্বাচনকে ঘিরে একটি ষড়যন্ত্রের আভাস দিচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফেনী-২ আসনে ১১ দলীয় জামায়াত সমর্থিত জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর সমর্থনে ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার উদ্যোগে একটি সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালিটি ফেনী সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

র‍্যালীর সমাপনীতে বক্তব্য দিতে গিয়ে মঞ্জু এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিল সহনশীল হওয়া। পুলিশের মধ্যে যে ধরনের আচরণ, যে ক্ষোভ ও হিংসাত্মক মনোভাব দেখা গেছে, তা দেখে মনে হচ্ছে এই ঘটনাটি ইনটেনশনালি ঘটানো হয়েছে।’

তিনি বলেন, ‘এ ঘটনার পেছনে একটা রহস্যও থাকতে পারে। সারা বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে একটা বার্তাও দেওয়ার চেষ্টা হতে পারে।’

মঞ্জু বলেন, ‘আমাদের প্রশাসন, পুলিশ একদিকে ঝুঁকে পড়ছে—এ ধরনের আচরণ তাদের মধ্যে প্রকাশ পেয়েছে। এ লক্ষণগুলো দেখে আমরা আরেকটা মহাবিপ্লবের সম্ভাবনা দেখতে পাচ্ছি।’

পড়ুন: ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন