১৩/০২/২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আন্দোলনের কারণে যানজট ও ভোগান্তি, ডিএমপির দুঃখ প্রকাশ

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনে নেমেছে একাধিক সংগঠন ও গোষ্ঠী। এতে ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে ব্যাপক যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে সড়কে সৃষ্টি হওয়া অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য তারা দুঃখ প্রকাশ করেছে।

রোববার (২ নভেম্বর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ঢাকাবাসীর কাছে এই দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের অংশ হিসেবে রোববার রাজধানীর একাধিক স্থানে কয়েকটি সংগঠন একযোগে কর্মসূচি পালন করে। এতে গুরুত্বপূর্ণ কিছু সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তি তৈরি হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণ, এবং স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে বেশ কয়েকটি সংগঠন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছে।

এ ছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগের দাবিতে আন্দোলন চলছে, যার ফলে আশপাশের সড়কগুলোয় যান চলাচল ব্যাহত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে ডিএমপি আরও জানায়, “শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধি পাওয়ায় যে জনভোগান্তি তৈরি হয়েছে, তার জন্য ডিএমপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।”

পড়ুন: বিমানবন্দরে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬ হাজার পিস ইয়াবা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন