প্রতিনিয়ত আন্দোলনের কারণে নাভিশ্বাস উঠে গেছে সরকারের বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার দাবি কম সংখ্যক শিক্ষার্থীর বলে মন্তব্য করেছেন শিক্ষা সচিব।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে সচিবালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, রেল লাইন থেকে আন্দোলনকারীদের জনগণই সরিয়ে দেবে।
এদিকে তিতুমীর শিক্ষার্থীদের দাবি যৌক্তিকভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। তবে তিনি জানান, বিশ্ববিদ্যালয় দাবি ছাড়া পিএইচডি শিক্ষক এবং গবেষণা বাড়ানোর সুযোগ এই দুটি দাবি পূরণে বিবেচনা করবে সরকার।
বিশ্ববিদ্যালের দাবির সাথে কলেজের আন্দোলনে নাই এমন শিক্ষার্থী সংখ্যা বেশি মন্তব্য করে শিক্ষা সচিব বলেছেন তাদের পরীক্ষা এবং পড়াশোনা নিশ্চিত করতে হবে।
এনএ/


