১২/০২/২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে প্রগতিশীল ছাত্র-জনতার মোমবাতি প্রজ্জ্বলন

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী ও প্রগতিশীল ছাত্রসমাজের উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আবরার ফাহাদ স্মরণে শহীদ মিনারের বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন ও তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্মরণসভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ।

উদীচী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু তাঁর বক্তব্যে আবরার ফাহাদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “আবরারের লড়াই ছিল দেশের পক্ষে, দেশের স্বার্থের পক্ষে।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক ও প্রগতিশীল ছাত্রনেতা রাশেদ খান বলেন, “আবরার ফাহাদ দেশের সার্বভৌমত্ব ও মর্যাদার পক্ষে কথা বলতে গিয়ে নিজের জীবন দিয়েছেন। তাঁর এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।”

এছাড়াও বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা আনজুম সিপার রূদ্র এবং ছাত্র ইউনিয়নের নেতা ইব্রাহিম খলিলসহ নেতৃবৃন্দ। বক্তারা আবরার হত্যার বিচার এবং দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণসংহতি আন্দোলন যশোর জেলা শাখার নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, আইনজীবী এবং প্রগতিশীল নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন