পর্দায় আবারও ফিরছেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দাপুটে অফিসার অনিমেষ দত্ত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি কলকাতায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মুক্তি পেল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর সিকুয়েল ‘আবার প্রলয় ২’-এর ট্রেলার। অনুষ্ঠানে পরিচালক রাজ চক্রবর্তী ও প্রধান অভিনেতা শাশ্বত চ্যাটার্জিসহ সিরিজের অন্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
ট্রেলার উন্মোচন শেষে এক বিশেষ কেক কাটার আয়োজন করা হয়। তবে ঘটে যায় এক মজার ঘটনাও। সিরিজের কেন্দ্রীয় চরিত্র অনিমেষ দত্ত ওরফে শাশ্বতকে কেক কাটতে বলা হলে তিনি মজার ছলে বলেন, নিজের গলায় ছুরি চালাতে পারব না আমি।
মূলত কেকের ওপর শাশ্বতের ‘অনিমেষ দত্ত’ চরিত্রের ছবি থাকায় তিনি এমন রসিকতা করেন। পরে অভিনেতা খরাজ মুখার্জি ও পরিচালক রাজ চক্রবর্তী মিলে কেকটি কাটেন।
‘আবার প্রলয়’ সিরিজের জনপ্রিয় চরিত্র স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার অনিমেষ দত্ত। ট্রেলারের শুরুতেই ইঙ্গিত দেওয়া হয় অনিমেষ আর কাজে ফিরবেন না। তবে শহরের অপরাধ দমন ও অরাজনৈতিক অরাজকতা রুখতে শেষ পর্যন্ত তাকে মাঠে নামতে হয়। এবারের গল্পে শুধু ডাকাতি নয়, বরং ডাকাতির আড়ালে থাকা মাদক ব্যবসার মূল উপড়ে ফেলতে দেখা যাবে অনিমেষ ও তার টিমকে।
অনিমেষ দত্ত চরিত্রে শাশ্বত চ্যাটার্জি ছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখার্জি, রোহান ভট্টাচার্য, পার্থ ভৌমিক ও জুন মালিয়া। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির একটি নাচের দৃশ্য; এবং শাড়ি পরে সৌরসেনী মৈত্রের অ্যাকশন স্টান্ট। সিরিজটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী।
পড়ুন:জন্মদিন মানেই জীবন থেকে একটি বছর কমে যাওয়া : রাশেদ সীমান্ত
দেখুন:যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক: কোন দেশ কত পেলো? |
ইমি/


