টানা পঞ্চমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। আজ নিওনে অনুষ্ঠিত ২০২৫–২৬ মৌসুমের শেষ ষোলোর ড্র দুই দলকে আবারও একে অপরের প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলা পিএসজি–চেলসিও এবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে।
এবারের আগে রিয়াল–সিটি ২০২১–২২ ও ২০২২–২৩ মৌসুমের সেমিফাইনাল, ২০২৩–২৪ মৌসুমের কোয়ার্টার ফাইনাল এবং ২০২৪–২৫ মৌসুমের নকআউট প্লে–অফে মুখোমুখি হয়েছিল। মাঝে ২০২০–২১ বাদে সর্বশেষ ৭ আসরের ৬টিতেই দেখা হয়ে যাচ্ছে স্পেন ও ইংল্যান্ডের দুই শীর্ষস্থানীয় ক্লাবের।


