ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন পিরোজপুরের কৃতি সন্তান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান। বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে তার পুনঃনির্বাচন নিশ্চিত হয়। এ খবরে তার জন্মভূমি পিরোজপুরে ছড়িয়ে পড়েছে আনন্দ ও গৌরবের আবহ।
শুধু সাংবাদিক সমাজ নয় পিরোজপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও এ বিজয়কে স্বাগত জানিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছে। তারা মনে করছেন, তার নেতৃত্ব ডিইউজে-কে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করে তুলবে।
সততা ও দক্ষতার প্রতিশ্রুতি সাঈদ খানের,পুনরায় নির্বাচিত হয়ে প্রতিক্রিয়ায় হাফিজ আল আসাদ সাঈদ খান বলেন,
“সহকর্মীদের ভালোবাসা ও আস্থায় যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তা আমি সততা, দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে পালন করতে চাই। সাংবাদিকদের অধিকার ও কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
ডিইউজের সদস্যরা মনে করছেন, তার পুনঃনির্বাচন গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের নেতৃত্বের ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করবে।
পিরোজপুরের নাগরিক, সহকর্মী সাংবাদিক ও পরিচিতজনরা আশা প্রকাশ করেছেন সাঈদ খান আগামীদিনে সাংবাদিক সমাজের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পড়ুন : পিরোজপুরে খালেদা জিয়ার দোয়া মাহফিলে কাঁদলেন নেতা-কর্মীরা


