বিজ্ঞাপন

আবার সংসদ অধিবেশনে ফিরলেন বিরোধীদলের এমপিরা

আবার জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিরোধীদলের সংসদ সদস্যরা (এমপি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আবার তারা ফিরে আসে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিন বিকেল ৫টা ৫৬ মিনিটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন। এরপর জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধীদলের সংসদ সদস্যরা বের হয়ে যান।

ওয়াকআউটের ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বিরোধীদলের যৌক্তিক বাধার পরেও যে কয়টি গণবিরোধী বিল আজ পাস হয়েছে আমরা তার দায় নিতে চাই না। তাই আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।’

এদিকে বিরোধীদলীয় এমপিদের ওয়াকআউটের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ‘আইন প্রণয়নের সব রিডিংয়ে বিরোধীদল সহায়তা করেছেন। প্রতিটি প্রক্রিয়ায় অংশগ্রহণের পর ওয়াকআউটের মানে আছে কি না’, প্রশ্ন তোলেন তিনি।

এর আগে, দু’বার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধীদলীয় এমপিরা। জাতীয় সংসদ শুরুর দিন ১২ মার্চ প্রথম এবং ১ এপ্রিল দ্বিতীয় বার তারা ওয়াকআউট করেন।

বিকালে সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিরোধীদলীয় এমপিরা এতে না ভোট দেন। এর প্রতিক্রিয়ায় শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন।

এদিকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে সংসদে ৭২টি বিল আকারে পাস হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন