আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দেশব্যাপী ‘জনতার দুয়ারে জুলাই পদযাত্রা’ শুরু করবে জাতীয় নাগরিক পার্টি।
বিজ্ঞাপন
আজ সোমবার (৩০ জুন) দুপুরে রংপুর এনসিপি’র জেলা ও মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলার প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব ও মহানগরের প্রধান সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনা জানান, মঙ্গলবার সকালে পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করবেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
এরপর তারা গাইবান্ধায় পথসভা শেষে বিকেলে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এনএ/


