জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।
সোমবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হবে।
সাক্ষী হাজির না হওয়ায় এই মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ তিনবার পিছিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে প্রসিকিউশনের সময় আবেদনের প্রেক্ষিতে আজ ১০ নভেম্বর দিন ধার্য করা হয়।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া এই মামলায় আবু সাঈদকে গুলি করার দায়ে কনস্টেবল আমির, সুজনসহ ছয় আসামি গ্রেপ্তার রয়েছেন। অন্যদিকে বেরোবি’র সাবেক ভিসিসহ ২৪ আসামি পলাতক রয়েছেন।
এছাড়াও আজ ট্রাইব্যুনাল-১ এ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আজ পঞ্চম দিনের মতো সাক্ষ্য দেবেন সাক্ষীরা। এই মামলায় গ্রেপ্তার আসামি এসআই চঞ্চল চন্দ্র সরকারকে নিয়ে আসা হয়েছে ট্রাইব্যুনালে।
পড়ুন: লেবাননে আবার হামলা ইসরায়েলের, যুদ্ধবিরতি উপেক্ষা
আর/


