চাঁদপুর আলামিন একাডেমী স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র আবু সাঈদ রাফিন গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে, স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন।
এ সময় তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রধান করেন।
তারা দাবি করেন অপরাধী ঘাতক পলাতক ট্রাক চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং সড়ক সংস্কার ও ট্রাফিক ব্যবস্থার সংস্কারের মাধ্যমে মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়ক গঠনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবি করেন, অন্যথায় তারা আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে মন্তব্য করেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা।
পড়ুন- কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা
দেখুন- গণভোটে যারা ‘হ্যাঁ’ ভোট দিতে বলছেন তারা নাৎসিবাদের দোসর: জি এম কাদের


