১০/০২/২০২৬, ১৫:২১ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আমরা তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল করতে চাই: ওয়ায়দুল হক নাসির

বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এস এম ওয়ায়দুল হক নাসির বলেন, আর যাতে কেউ স্বৈরাচার হতে না পারে আমরা তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল করতে চাই। তারেক রহমান অচিরেই দেশে ফিরবে। তিনি ফিরলে বাংলাদেশ সকল মানুষ অভ্যথনা জানাবে। আমরা সকল সময়ই প্রস্তত রয়েছি।

বুধবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক রহমানের ৩১ দফা জন সাধারণের মধ্যে পৌঁছে দিতে মোটরসাইকেল শোভাযাত্রার আগে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তারেক রহমানের ৩১ দফা দাবি জনগণের মধ্যে পৌঁছে দিতে এমন আয়োজন করা হয়েছে। ৩১ দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে চাই৷ ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করতে চাই। বিগত বছরগুলোতে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি।

উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুলের সভাপতিত্ব বক্তব্য রাখেন, পৌর যুব দলের সাধারণ পারভেজ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স মাহমুদ ও আবু হান্নান প্রমুখ।

আলোচনা শেষে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়কসহ কয়েকটি গ্রাম প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় বিএনপির অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াত ইসলামীর সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন