২৬/০২/২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি, এটা মিথ্যা প্রচারণা: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, লন্ডনের ফতোয়ায় রাজনৈতিক প্রতিহিংসায় জামায়াতকে শিরক বা কুফর করার কথা বলছে বিএনপি নেতারা। ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণেই এমন মন্তব্য করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার আরাফাত নগর এলাকায় আয়োজিত নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে কড়া সমালোচনা করে তিনি বলেন, আমরা ভেবেছিলাম উনি বিদেশে গিয়েছেন, লেখা-পড়া করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরেটি হয়তো আছে। কিন্তু দেখি উনিতো এখন বড় মুফতি হয়ে গেছেন। বিলেত থেকে ফতোয়া দিয়ে দিচ্ছেন কে মুশরিক, কে কাফের। এটা তার অধিকার নেই। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান যে বিষয়গুলো মীমাংসা করে গেছেন, এখন সেই বিষয়গুলো সামনে এনে নতুন করে ন্যারেটিভ তৈরির চেষ্টা করা হচ্ছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, তারা দাবি করে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। এটা মিথ্যা প্রচারণা। তারা বলে, আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি। তিনি বলেন, ধর্ম নিয়ে রাজনীতি জামায়াত করে না, ধর্ম মেনে চলে। যারা ১২ মাস ধর্ম মানে না, ভোটের সময় মাথায় টুপি পরে, ধর্মীয় লেবাস পরে, তারাই ধর্ম নিয়ে রাজনীতি করে।

পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে: প্রেস সচিব

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন