২৫/০২/২০২৬, ১৪:৩৮ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৪:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আমরা ভারতের মুখাপেক্ষী হয়ে এখানে রাজনীতি করি না : এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার

নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে এনসিপি’র ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, আপনারা মনে করবেন না, হুংকার দিবেন আর বাংলাদেশের জনগণ গর্তে ঢুকে যাবে। বরং বাংলাদেশের জনগণের হুংকারে আপনাদেরকে গর্তে ঢুকে যেতে হবে। সুতরাং এখনো সাবধান হওয়ার সময় আছে আপনাদের জন্য। বড় রাজনৈতিক দলের হুংকার আমাদেরকে দেখাবেন না। আমাদের সাথে জনগণ আছে, আমরা ভারতের মুখাপেক্ষী হয়ে এখানে রাজনীতি করি না, আমেরিকার মুখাপেক্ষী হয়েও রাজনীতি করি না। তিনি বুধবার (১২ মার্চ) নরসিংদীতে শিশু একাডেমীর মিলনায়তন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি গণ জরিপের কথা উল্লেখ করে আরও বলেন, বিএনপির মাত্র ১৭ শতাংশ জনগণ সাপোর্ট করছে এমন তথ্য উঠে এসেছে। আর ৬২ শতাংশ বাংলাদেশের জনগণ এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দিবে। আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হল জনগণের দল। আর এবার নরসিংদীতে পাঁচটি আসন নিয়ে সংসদে গণমানুষের কথা বলবে এনসিপির প্রতিনিধি।

তিনি ইফতার শেষে এনসিপির পক্ষ থেকে শহীদ ও আহতদের বর্তমান পরিস্থিতির বিষয়ে খোঁজ নেন। তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এনসিপির নরসিংদীর সংগঠক আওলাদ হোসেন জনির শুভেচ্ছা বক্তব্যের পর আরও বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে নরসিংদী জেলায় শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাবৃন্দ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল), অ্যাডভোকেট শিরিন আক্তার, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল), ফয়সাল আহমেদ, এনসিপির কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ হিল মামুনসহ জেলা উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : দেশব্যাপী ধর্ষণ প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন