32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আমাদেরকে কেউ যেন রক্ত চক্ষে রাঙাতে না পারে: হাফেজ রাশেদুল ইসলাম

পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে ধারণ করে শেরপুরের ওলামাদের সম্মানে বাংলাদেশ জামাতে ইসলামী শেরপুর শহর ও সদর উপজেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ শনিবার শেরপুর পৌরসভার ৯ নং ওয়াডের কান্দাপাড়ায় অবস্থিত অর্কিড পর্যটন গার্ডেনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, এমপি ও সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য বাংলাদেশ জামাতে ইসলামী ও শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান, ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা নূরে আলম সিদ্দিকী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর সদর উপজেলা। প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ এমপি বলেন, স্বাধীনতা পর থেকে না ব্রিটিশ শাসন আমল থেকেই আলেমদের বাকা চোখে দেখা হয় আলেম ওলামারা যখন চলেন ও কথা বলেন তখন তাদের তাদের প্রতি টা পদক্ষেপ এত বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় যে তাদের ভূল কোথায় আছে সেগুলো খোঁজে বের করা হয়। কোন না কোন ভাবে কৌশলে হেয় প্রতিপন্ন করা হয়। আমরা আলেম ওলামারা যদি সম্মিলিতভাবে চলি তাহলে ঝড় ঝাপটা যা আসে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারবো। আমাদেরকে কেউ রক্তচক্ষে রাঙাতে পারবে না। পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার এক অনন্য প্রশিক্ষণমাস। এ মাস মানুষকে ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। তিনি সমাজের আলেম নেতৃবৃন্দকে দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আলেম-ওলামাগন ও জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন মাসুদুর রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন