০১/০৩/২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আমাদের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্ট্রান সব ভাই-বোনেরা এক সঙ্গে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের মত এতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে। এখানে যত সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, তা কোথাও নেই। আপনারা আশপাশে দেখেন কোথায় কত কী ঘটে। আমাদের এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্ট্রান সব ভাই-বোনেরা এক সঙ্গে আছে। সবাই এক সঙ্গে কাজ করছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী জন্মোৎসবে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত বছরের তুলনায় এবার প্রচুর পুণ্যার্থী এসেছে। স্নান সুষ্ঠভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস-সবাই মিলে এক সঙ্গে কাজ করছে।

আমাদের এখানে হিন্দু-মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান কোন ভেদাভেদ নেই। আমরা এখানে সবাই বাংলাদেশী। এখানে পুর্ণ্যস্নান করে আমরা সবাই যাতে পুর্ণ্য থাকতে পারি সেটাই প্রত্যাশা করছি। দেশের নিরাপত্তার বিষয়ে গুজব ছড়ানোর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন টিউবে কোথায় কী বললো, অনেকে আছেন মিথ্যা সংবাদ দিলে লোকজন বেশি দেখবে সে পয়সাটা বেশি পাবে। এজন্য অনেকে অনেক উদ্দেশ্যে কাজ করে। বিদেশী মিডিয়া যারা আমার সঙ্গে ভালো সর্ম্পক তারাও অনেক সময় চায় যে একটি মিথ্যা সংবাদ দিতে। আপনারা সত্য সংবাদ তুলে ধরে তাদের মিথ্যা সংবাদের কাউন্টার দিবেন। তাহলেই তাদের মুখে চুনকালি পড়বে। আমি আশা করবো, আপনারা সত্যি সংবাদ দেন। আমাদের যদি কোন ভুল থাকে আপনারা বলেন, কিন্তু কোন মিথ্যা সংবাদ দিবেন না। এজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।

বিজ্ঞাপন


লাঙ্গলবন্দকে পযর্টন নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগ সম্পর্কে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে কিভাবে এখানে পযর্টন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় সেটি দেখা হচ্ছে।

তিনি বলেন, এটা পর্যটন কেন্দ্র থেকে বেশি হচ্ছে পুর্ণ্য ভূমি। পযর্টন কেন্দ্র হলে ধর্মীয় ভাবগাম্ভীর্য যাতে নষ্ট না হয় সেবিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের পুলিশর ডিআইজি আওলাদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান প্রমুখ।

পড়ুন : নারায়ণগঞ্জ নগরীতে মূল সড়কে ড্রেন নির্মাণে ধীরগতিতে দুর্ভোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন