বিজ্ঞাপন

আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না: শিক্ষা উপদেষ্টা

সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

তিনি বলেন, সেখানে আমার নিজে থেকে করার (পদত্যাগ) কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেছিলেন, এরপর দেখলাম শিক্ষা সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এখন শিক্ষা উপদেষ্টা কী করবেন? এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি। ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে সেটা…। শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারব না।

আপনি কি পদত্যাগ করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে। সেখানে আমার নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। ঘটনার পরম্পরায় আমি আপনাদেরকে জানালাম। আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বেঠিক। আমারতো নিয়োগপত্রও রয়েছে।

তিনি বলেন, তারা (সরকার) যদি মনে করেন আমার কাজে এখানে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।

বিজ্ঞাপন

পড়ুন: জয়পুরহাটে শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ তিন দফার দাবিতে স্মারকলিপি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন