মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে তাসফিয়া-(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার(২৪ আগস্ট) বিকেলে উপজেলার আলীনগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া একই গ্রামের আমান সরদারের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে,নিজ বাড়ি আঙ্গিনায় তাসফিয়া দুপুরে অন্য শিশুদের সাথে খেলছিল।হঠাৎ পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি পুকুরে তাসফিয়া পরে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুর থেকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের মা লাইজু বেগম বলেন,এই দেখলাম খেলতাছে হঠাৎ চোখের পলকে আর দেখলাম না।এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনোই বুজলাম না।এমনি করে আমার বুকের মানিক চলে যাবে চিন্তাই করি নাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, আমরা জেনেছি পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
পড়ুন: ঢাকা বাইপাস এক্সপ্রেস প্রকল্পের ১৮ কিলোমিটার সড়কের উদ্বোধন
দেখুন: বিনিয়োগে লাল ফিতার দৌরাত্ম্য সরানো হবে: প্রধানমন্ত্রী
ইম/


