মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আমিরাতের ইরানি হামলায় এখন পর্যন্ত ৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আমিরাতের খালিজ টাইমস।
নিহত ৩ জন পাকিস্তানি, নেপাল এবং বাংলাদেশি নাগরিক। এছাড়া ৫৮ জন আহতদের মধ্যে আমিরাতি, মিশরীয়, ইথিওপীয়, ফিলিপিনো, পাকিস্তানি, ইরানি, ভারতীয়, বাংলাদেশি, শ্রীলঙ্কান, আজারবাইজানি, ইয়েমেনি, উগান্ডান, ইরিত্রিয়ান, লেবানিজ এবং আফগান নাগরিক রয়েছেন।
আমিরাতের বিমান প্রতিরক্ষা বাহিনী এ পর্যন্ত ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, ২টি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ইরানি ড্রোন প্রতিহত করেছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী এ পর্যন্ত ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, ২টি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ইরানি ড্রোন প্রতিহত করেছে।
ইরানি হামলার দ্বিতীয় দিনে, সংযুক্ত আরব আমিরাতের বাহিনী ২০টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছে, ৮টি মিসাইল সমুদ্রে ভূপাতিত করেছে, ২টি ক্রুজ মিসাইল নিষ্ক্রিয় করেছে এবং ৩১১টি ড্রোন বাধা দিয়ে ভূপাতিত করেছে; অন্যদিকে ২১টি ড্রোন বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর থেকে ১৬৫টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং ১৩টি সমুদ্রে পড়েছে। শনাক্ত হওয়া ৫৪১টি ড্রোনের মধ্যে ৫০৬টি প্রতিহত করা হয়েছে, আর ৩৫টি সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

