২৫/০২/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আমি কখনও সংস্কারের বিপক্ষে ছিলাম না : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি এখানে আসার আগে অনেক শ্রদ্ধেয় নেতা আমাকে অনুরোধ করেছেন- সংস্কারের পক্ষে কথা বলার জন্য। আমি কখনও সংস্কারের বিপক্ষে ছিলাম না। আমি শুধু বলেছি, যারা সংস্কারের বিপক্ষে ছিলেন, তারা আজ কথা বলেন না কেন?

বৃহস্পতিবার (১ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষ্যে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অনেকে বলেন ১৭ বছর ধরে আপনারা কি করেছেন? আরে ১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি দিয়ে গোড়া নরম করেছি, যে গাছের মাথায় বসে আপনার ফল খেয়েছেন। দুই দিনের আন্দোলনে শেখ হাসিনা যায়নি। এটা যারা বলেন, তারা মিথ্যার সাগরে বসবাস করেন। বিএনপিকে ক্রেডিট দিতে চান না।

তিনি আরও বলেন, কেউ একা-একা ক্রেডিট নিতে গিয়ে দেশকে বিপদে ফেলবেন না। সামনে দেশের দুর্দিন কিন্তু মারাত্মকভাবে এগিয়ে আসছে।

সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট অনেক গোপন চুক্তি করতো, সেগুলো আমাদের বলতো না। এখন অন্তর্বর্তী সরকার বলেন, একটা চুক্তি হয়েছে, মানবিক করিডোর দেওয়ার জন্য। কিন্তু ৭টি শর্ত রয়েছে- সেগুলো বলা যাবে না, কেন ভাই, আমরা কি ভেসে এসেছি নাকি? মানবিক করিডোর দিতে গিয়ে দেশটাকে বিপদে ফেলবেন না। কারণ আফগানিস্তানকে মানবিক করিডোর দিতে গিয়ে পাকিস্তান এখনো দুর্ভোগে ভুগছে।
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন