আমি কোন সাংবাদিককে থ্রেট দিতে চাই না বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান। মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলার দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে একথা বলেন তিনি।
দুটি জাতীয় পত্রিকার নাম উল্লেখ করে রাশেদ খান বলেন, দুটি পত্রিকায় প্রকাশ করা হয়েছে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তৃণমুল বিএনপি অনড়,রাশেদ খান চ্যালেঞ্জের মুখে। ওই পত্রিকার জেলা প্রতিনিধিকে ফোন দিলাম, উনি বললেন কালীগঞ্জের একজন অনলাইন প্রতিনিধি আছে। ওই অনলাইন প্রতিনিধিকে ফোন দিলাম উনি বললেন একজন নিউজ লিখে পাঠালো। আমি বললাম কে? তার নাম নাই। তাহলে নাম নাই, পরিচয় নাই নিউজ লিখে পাঠালো আর সেটি নিউজ করে দিলেন।
তিনি বলেন, আপনারা আমাকে নিয়ে সংবাদ প্রকাশ করেন আপত্তি নাই। কিন্তু আমার মন্তব্য তো নিতে হবে। আমাকে নিয়ে নিউজ করতে হলে আমার মন্তব্য নিবেন। এটাই সাংবাদিকতা। একটি জাতীয় দৈনিকের সম্পাদকের সাথে কথা বলার ব্যাপারে তিনি বলেন, কিভাবে এই নিউজ হলো আমি জানতে চাই। এই সাংবাদিকতা কালীগঞ্জে চলবে না। কালীগঞ্জে বস্তুনিষ্ঠ, সত্য, ন্যায়পরায়ণ সাংবাদিকতা চলবে।
রাশেদ খান বলেন, আমি কোন সাংবাদিককে থ্রেট দিচ্ছি না। আমি কোন সাংবাদিককে থ্রেট দিতে চাই না। আমাকে নিউজ করতে হলে তো অবশ্যই আমার মন্তব্য নিতে হবে।
দোয়া মাহফিলে আরে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, ইসরাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলনসহ অন্যান্যরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

