আমি নেতাগিরি দেখাইতে চাই না আমি সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন করতে চাই ডাক্তার লিটন আমি নেতাগিরি দেখাইতে চাই না আমি সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে এলাকার উন্নয়ন করতে চাই। আমি রাষ্ট্রপতি যা রহমানের আদর্শের সৈনিক হিসেবে তার স্বপ্ন পূরণ এগিয়ে যাব । আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছি।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধলাইমান গ্রামের সর্ব সাধারণ মানুষের সাথে শনিবার রাতে কৌশল বিনিময় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কালে কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম নির্বাহী সদস্য ও দক্ষিন জেলা বিএনপির সাবেক আহবায়ক ডা: মাহবুবুর রহমান লিটন এ কথাগুলো বলেন ।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করে উন্নয়ন করার বিনয়ের সাথে আহ্বান জানান। এ সময় উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মঞ্জুল ওয়াহেদ নিক্সন, আব্দুল মতিন, উপজেলা যুবদল নেতা ফারুক আহমেদ, কাঁঠাল ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, কাটালি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক রুহুল আমিন, যুগ্ন আহবায়ক আব্দুল জলিল সহ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন: মেহেরপুরে বিএনপির গণসংযোগ ও পথসভা
দেখুন: পুতিনের নিরাপত্তা বহর, চমকে গেলেন ট্রাম্প!
ইম/


