ইরানকে নি:শর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন, তবে তাকে এখনই হত্যা করা হবে না।
বুধবার (১৮ জুন) বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, ‘আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন।’
কিন্তু আমরা তাকে হত্যা করব না, অন্তত এখনই নয়।
ট্রাম্প আরও বলেন, ‘তিনি আমাদের কাছে সহজ লক্ষ্যবস্তু। কিন্তু সেখানে নিরাপদ। কারণ আমরা তাকে বের করে (হত্যা!) আনতে যাচ্ছি না। অন্তত এখনই নয়।’
এদিকে, ট্রাম্পের এই হুমকির পর ‘যুদ্ধ শুরু হলো’ বলে ঘোষণা দেন ইরানের এই সর্বোচ্চ নেতা।
প্রতিক্রিয়ায় আরও বলেন, ‘ইরান ইসরাইলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে। ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা জায়ানবাদীদের কোনো দয়া দেখাব না।’
এছাড়া ইসরাইলের কাছে ইরান মাথা নত করবে না বলেও অঙ্গীকার করেন খামেনি।
পড়ুন: ইসরায়েলের আকাশসীমা আমাদের দখলে, দাবি ইরানের
এস


