২৫/০২/২০২৬, ৪:৪২ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৪:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আরও ১৮৩ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন

গাজায় চতুর্থ দফায় ইসরায়েলি কারাগার থেকে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি । বিনিময়ে হামাস তিনজন ইসরায়েলিকে মুক্তি দেওয়ার জন্য শনাক্ত করেছে। তারা হলেন ওফের কালদেরন, কিথ সিগেল এবং ইয়ার্ডেন বিবাস। খবর আল জাজিরার।

বিজ্ঞাপন

এর আগে শনিবার ইসরায়েলের কারাগার থেকে ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছিল। পরে এই সংখ্যা বাড়ানো হয়েছে।

গত বৃহস্পতিবার হামাস থাইল্যান্ডের পাঁচজন ও তিন ইসরায়েলিকে মুক্তি দেয় । ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পায় ১১০ জন ফিলিস্তিনি।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিদেশে চিকিৎসার প্রয়োজনে ৫০ জন ফিলিস্তিনিকে মিশরের সঙ্গে পুনরায় খোলা রাফাহ ক্রসিং দিয়ে গাজা ত্যাগ করার অনুমতি দেওয়া হবে।

ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একটি বড় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে যা জেনিন এবং তুলকারেম শরণার্থী শিবিরের পাশাপাশি অন্যান্য ফিলিস্তিনি সম্প্রদায়কে লক্ষ্য করে গত সপ্তাহ থেকে দুই ডজনেরও বেশি মানুষকে হত্যা করেছে।

গত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪৭ হাজহার ৪৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১১ হাজার ৫৮০ জন আহত হয়েছে। সেদিন হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে ১১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশিকে বন্দী করা হয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন