২৪/০২/২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
25.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইসরায়েলি হামলায় গাজায় আরও ২১ জন নিহত

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় নিহত হয়েছে আরও ২১ জন। শুধু তাই নয়, ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন ও ইয়েমেনেও প্রাণঘাতী হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৪৬ হাজারেরও বেশি নিরীহ মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাস সত্ত্বেও অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংস হামলা-অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।

এদিকে ইয়েমেন ও লেবননেও প্রাঙহাতি হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন।

এনএ/

আরও পড়ুন: আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

দেখুন: ইসরায়েলি কারাগার থেকে পাচার হচ্ছে ‘মুসলিমদের শুক্রাণু’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন