২৪/০২/২০২৬, ১৩:০৯ অপরাহ্ণ
30.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৩:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আরপিও সংশোধন নিয়ে বৈঠকে বসছে ইসি

গণপ্রতিনিধিত্ব আদেশসহ (আরপিও) গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-সহ বিভিন্ন আইনি সংস্কার বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অষ্টম সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন। এ ছাড়া অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, নির্বাচন ভবনের সভা কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সভার আলোচ্যসূচি

বিজ্ঞাপন

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;

নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;

নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;

মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামা;

নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ; এবং

বিবিধ

পড়ুন: সংসদ নির্বাচনের প্রচারে থাকছে না পোস্টার: ইসি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন