০২/০৩/২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‘জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে দূর হবে আরব আমিরাতের ভিসা সমস্যা’

সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধের বিষয়ে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি বলেছেন, কোনো রাজনৈতিক ইস্যুতে ভিসা বন্ধ হয়নি। আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা জটিলতা দূর হবে। ভিসা প্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
‘জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে দূর হবে আরব আমিরাতের ভিসা সমস্যা’
‘জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে দূর হবে আরব আমিরাতের ভিসা সমস্যা’

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ইউএই রাষ্ট্রদূত ।

তিনি বলেন, বাংলাদেশসহ অসংখ্য দেশের জন্য আমিরাতে ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। কয়েক বছর পূর্বে যেখানে আমিরাতে বাংলাদেশির সংখ্যা মাত্র সাত থেকে আট লাখের মধ্যে ছিল, সেখানে বর্তমানে বাংলাদেশির সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে। যেটা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ।

ইউএই রাষ্ট্রদূত আল হামুদি বলেন, বাংলাদেশ আমার প্রাণের দেশ। আমার চাকরির মেয়াদ শেষ হলেও বাংলাদেশকে আমি সেকেন্ড হোম হিসেবে বেছে নেব। 

অনুষ্ঠানে সম্বর্ধিত প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, জুলাই বিপ্লবে কিছু প্রবাসী নিজের ভাইয়ের মৃত্যু, সন্তানের মৃত্যু ও গণহত্যা সহ্য করতে না পেরে নিজের ক্ষতি হবে জেনেও আমিরাতে বিক্ষোভ করেছেন। তাদের আত্মত্যাগকে কিভাবে শ্রদ্ধা জানাবো তা আমার জানা নেই। তবে মনে রাখতে হবে, যে দেশে আমরা অবস্থান করি সে দেশের আইন মেনে চলতে হবে। 

টিএ/

দেখুন: কচ্ছপ আকৃতির বিশাল ভাসমান শহর গড়ছে সৌদি আরব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন