বিজ্ঞাপন

আরব আমিরাতে কারাবন্দি প্রবাসীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুন : নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই বিপ্লবের সঙ্গে সংহতি জানানোর কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কারাবন্দি অবস্থায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের মুক্ত করতে সরকারকে সঠিক ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৪ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি প্রবাসীদের মুক্তির দাবিতে জাতীয় নাগরিক পার্টি– ডায়াস্পোরা অ্যালায়েন্সের একটি জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

নাসীরুদ্দীন বলেন, কূটনৈতিক মহল ইউনূস স্যারকে ভালোভাবে বিষয়টি অবহিত করছে না। সরকারকে আহ্বান জানাই, দ্রুত সময়ের মধ্যে ওইসব দেশের সংকারপ্রধানের সঙ্গে যোগাযোগ করে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।

তিনি বলেন, যদি যমুনার সামনে যাওয়া যায়, মন্ত্রণালয় ব্লক করে দেয়া হয়, তখন সরকার সেটিকে সিরিয়াসলি নেয়। কিন্তু গণমাধ্যমে প্রচার করলে সেটিকে গুরুত্ব সহকারে নেয়া হয় না। আমরা নতুন বাংলাদেশে কারাবন্দি প্রবাসীদের মুক্ত করে পথচলা শুরু করতে চাই।

স্বজনদের কষ্ট বোঝার আহ্বান জানিয়ে এনসিপির এ নেতা আরও বলেন, মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকার কারণে আন্দোলন, সংগ্রাম নিষিদ্ধ। বাঙালি যেহেতু সাহসী জাতি তাই তারা চুপ করে থাকতে পারে নাই। গণঅভ্যুথান পরবর্তী সময়ে অনেককে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক মাস ধরে তাদের পরিবার সংযোগ করতে পাচ্ছেন না।

এ সময় তিনি যে শুল্কচুক্তি হয়েছে, সেটিকে জনগণের সামনে প্রকাশেরও আহ্বান জানান পাটওয়ারী।

বিজ্ঞাপন

পড়ুন : সামরিক আর দলীয় পোশাকে আবৃত ইসি: নাসীরুদ্দীন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন