২৪/০২/২০২৬, ৮:২৭ পূর্বাহ্ণ
19.3 C
Dhaka
২৪/০২/২০২৬, ৮:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আরব আমিরাতে তাপমাত্রা নামল মাইনাস ২ ডিগ্রিতে

সংযুক্ত আরব আমিরাতের জেবেল জাইস শহরে সর্বনিম্ন মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে ওই অঞ্চলটির সর্বনিম্ন তাপমাত্রা।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। 

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ভোর ৫.৪৫ মিনিটের দিকে ওই অঞ্চলে সর্বনিম্ন মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, জানুয়ারির দ্বিতীয়ার্ধে দেশটিতে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে।

তবে এটি দেশটির সর্বনিম্ন তাপমাত্রা নয়। ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে সর্বনিম্ন  মাইনাস ৫.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। দেশটির সর্বোচ্চ শৃঙ্গ জেবেল জাইসের ঢালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

পড়ুন: বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান

দেখুন: গ্রিনল্যান্ড ইস্যুতে একা হয়ে যাচ্ছেন ট্রাম্প? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন