২৩/০২/২০২৬, ১৫:০৬ অপরাহ্ণ
32.8 C
Dhaka
২৩/০২/২০২৬, ১৫:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আর এস ফাহিমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ‘মঞ্চ-২৪’ নামে একটি সংগঠন। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ দাবি জানান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আর এস ফাহিমের মতো ব্যক্তিকে গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। তার দাবি, সরকারের অভ্যন্তরে কিছু কুশীলব থাকার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়নি।

ফাহিম ফারুকী আরও অভিযোগ করেন, আর এস ফাহিম চৌধুরি আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে ছাত্র-জনতার ওপর আঘাত হানার সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি বলেন, তিনি ছাত্রলীগ ও যুবলীগকে পৃষ্ঠপোষকতা করেছেন। এছাড়া আওয়ামী লীগ নেতাদের জন্য নারী সরবরাহের অভিযোগও তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে ‘মঞ্চ-২৪’র পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তবে এ বিষয়ে আর এস ফাহিমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পড়ুন: মেয়র পদে নির্বাচন করার ঘোষণা আসিফ মাহমুদের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন