22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ০:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় সেনা-পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র উদ্ধারসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোররাতে কেশবপুর পূর্বপাড়ায় এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ২টা ১৫ মিনিট থেকে সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর বিএ–১০৯৪৯ ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন–এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিহত জসিমের ছেলে সোয়াদ–এর বাড়ি ঘেরাও করা হয়।

তল্লাশির একপর্যায়ে উদ্ধার করা হয় একটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশীয় অস্ত্র ও একটি ঢাল।

গ্রেফতার সোয়াদ কেশবপুর পূর্বপাড়ার স্থায়ী বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র মজুদের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, “আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পড়ুন: ইসরায়েলি জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে আগ্রহী হামাস

দেখুন: কী কী ক্ষমতা আছে রাষ্ট্রপতির?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন