আলামিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক সাধারণ সভা, হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুযারি ২০২৬) বাদ আসর কসবা আলামিয়া মাদরাসা ও এতিমখানা মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভা ওইটা মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি সহিদুর রহমান পাটোয়ারি মোহনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুব আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা নুর আলম।
সাধারণ সভায় মাদরাসার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন মাদরাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলি মোঃ নুর ইসলাম তুষার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি সদর উপজেলার বিএনপির সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তপা কামাল মিলন প্রমূখ।
হাফেজ ছাত্রদের পাগড়ী পরিয়ে দেন বিশিষ্ট আলেমে দ্বীন বগুড়া জামিল মাদরাসার নায়েবে তা’লিমাত আলহাজ্ব মাওলানা সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিুদ্দিন মন্ডল বকুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও দিনাজপুর চেম্বারের পরিচালক মোঃ রুবেল ইসলামসহ মাদরাসা পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের প্রধান সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে তাঁকে মাদরাসা কমিটি ও এলাকাবাসির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

