19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৫:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আ’লীগ দেশিয় সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে : ওয়াহাব আকন্দ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, ফ‍্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছরে দেশিয় সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে। তারা পরিকল্পিতভাবে বিজাতীয় সংস্কৃতি চর্চার মাধ‍্যমে আমাদের দেশিয় সংস্কৃতি মুছে দিয়ে চেয়েছিল। কিন্তু দেশিয় সংস্কৃতি আমাদের ঐতিহ্য ও গর্ব। এই সংস্কৃতি বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। দেশিয় সংস্কৃতির মাধ‍্যমে বিশ্বমঞ্চে আমাদের ঐতিহ্য তুলে ধরতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট হলরুমে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াহাব আকন্দ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নের কথা বলেছেন। তাই নিজেদের মধ‍্যে বিভক্তি সৃষ্টি না করে সবাইকে দেশিয় সংস্কৃতি রক্ষায় কাজ করতে হবে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম।

এ সময় সাংস্কৃতিক কর্মী শরীফ মাহমুদুল হক আপেলের সভাপতিত্বে এবং রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবিএম সোহেল রশিদ, কবি সেলিম বালা, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড. এম.এ হান্নান খান ও শামীম আজাদ, জেলা পেশাজীবী পরিষদের আহবায়ক প্রফেসর ড. শাজাহান, সদস্য সচিব ডা: মোহাম্মদ আলী, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এড. মাসুদ তানভীর তান্না।

সম্মেলন শেষে বিএনপিপন্থি সাংস্কৃতিক কর্মী শরীফ মাহমুদুল হক আপেলকে আহবায়ক এবং সাংবাদিক রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ২ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়। এতে জাতীয়তাবাদী আদর্শের সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহন করেন।

পড়ুন: রাতে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

দেখুন: পুঁজিবাজারে কোটিপতি বাড়ছে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন