33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৭:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আ’লীগ পুলিশের সামনে প্রকাশ্যে মিছিল:প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাইবান্ধা পৌর শহরের ৩৬শে জুলাই স্মৃতি স্তম্ভ থেকে  একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে ১নং রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।  এসময় তারা আ’লীগকে উদ্দেশ্য করে আ’লীগের ঠিকানা এই বাংলায় হবে না, খুনিদের ঠিকানা সোনার বাংলায় হবে না। আ’লী বাড়িস না পিঠের চাঁমড়া থাকবে নাসহ স্লোগান তারা বিভিন্ন গ্লোগান দেন। এছাড়া পুলিশে উদ্দেশ্য  পুলিশ তুমি পোষাক খোলো, মুজিব কোটর্ গায়ে পড়ো। আ’লীগের পাহারাদার পুলিশ এমন স্লোগানও তারা দেন।
বিক্ষোভ মিছিলের খবর পেয়ে পুলিশ আ’লীগ অফিসের সামনে গিয়ে অবস্থান নেন। এসময় শহরের ডিবি রোডের প্রধান সড়ক  তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন পথচারীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মোস্তাকিম জীম বলেন, “৫ অগাস্টের পর গতকাল ২১শে ফেব্রুয়ারি  নিষিদ্ধ সংগঠন আ’লীগ ছাত্রলীগ মিছিল করেন। গত শনিবার দিনের  বেলায় আ’লীগের অফিসে অবস্থান নিয়ে শহরে মিছিল করে শহীদ মিনারে তারা যান। পুলিশের উপস্থিতিতে এমন কর্মকান্ড করার সাহস পায় কীভাবে?  তিনি এর তীব্র প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাঘব বোয়ালদের আটক না করে চুনো পুঁটিদের গ্রেফতার করছে পুলিশ। তাদের আবার জামিনে ছেড়েও দেওয়া হচ্ছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে।

উক্ত বিক্ষোভ মিছিলে ২৪শের ছাত্র আন্দোলনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।

পড়ুন:ফুল নয়, গাছের চারা দিয়ে সংবর্ধনা গাজীপুর–২ আসনের সাংসদ রনিকে

দেখুন:ইরানে হা-ম-লা-র জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন