২৮/০২/২০২৬, ১৫:৫৪ অপরাহ্ণ
31.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৫:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আল্লাহর কি পরিকল্পনা ধানের শীষের বিপক্ষে আমাকে স্বতন্ত্র নির্বাচন করতে হচ্ছে : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার দুপুরে সরাইল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই মনোনয়ন দাখিল করেছেন।

বিজ্ঞাপন

এসময় রুমিন ফারহানা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বুঝার বাইরে। আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা ৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিল। রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা ২০২৬ এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বুঝার বাইরে। সুতরাং আমি দেখবো আল্লাহ কি পরিকল্পনা রাখেন।

দলের সাথে যোগাযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এতোবড় দল তাদের ব্যস্ততা অনেক বেশি। ৩০০ আসনের প্রার্থীরা আছে, জোটের সাথে আলোচনা আছে, তাদের এখন অনেক কর্মব্যস্ততা। আমারও অনেক কর্মব্যস্ততা। আমাকে মানুষের প্রার্থী হিসেবে জিতে আসতে হবে।

এসময় তার সাথে বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

পড়ুন- ভ্যানে চড়ে এসে মনোনয়ন দাখিল করলেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থী দেলাওয়ার

দেখুন- রাজশাহীর আসনগুলোয় আধিপত্য পুনরুদ্ধারের আশা বিএনপির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন