১৬/০২/২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
26 C
Dhaka
১৬/০২/২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আল্লাহ নিশ্চয়ই আমাদের পরিপূর্ণ বিজয় দান করবেন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য সম্ভাবনাময় এক ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ জামায়াতকে পরিপূর্ণ বিজয় দান করবেন।

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

পোস্টে শফিকুর রহমান লিখেন, নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে খণ্ডিত উপস্থাপন হয়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের এই খণ্ডিত উপস্থাপনায় আপনারা হতাশ বা বিভ্রান্ত হবেন না।

জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ভোট প্রাপ্তির পরিসংখ্যান অনেক শক্তিশালী বার্তা বহন করে। প্রদত্ত প্রায় ৭ কোটি ভোটের মধ্যে জামায়াত-নেতৃত্বাধীন জোট ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে। প্রায় ২ কোটি ৭০ লাখ নাগরিক এই জোটের ওপর তাদের আস্থা স্থাপন করেছেন। এটি একটি বিশাল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনরায়।

পড়ুন: ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের স্পিকার ও পাকিস্তানের মন্ত্রীসহ শপথে আসছেন ৬ দেশের প্রতিনিধি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন