বিজ্ঞাপন

আল মামুনের পিতার মৃত্যুতে তারেক রহমানের শোকবার্তা

সিলেট জেলার যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনের পিতা শফিক মিয়া ০৩ অক্টোবর রাত ১২.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেট নগরীর পপুলার হসপিটালে মৃত্যুবরণ করেন।

শুক্রবার (০৩ অক্টোবর), সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন লালবাজার এলাকার খালপাড় জামে মসজিদে জুম্মার নামাজের পর জানাজায় অত্র এলাকায় লোকসমাগমের উপস্থিতিতে জানাজায় অংশগ্রহণ করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালিক।

এসময় এম এ মালিক বলেন তিনি তারেক রহমানকে শফিক মিয়ার মৃত্যুর খবর জানিয়েছেন বলে নিশ্চিত করেন এবং তারেক রহমান তার আত্মার মাগফেরাত কামনা করে আপনাদেরকে সালাম দিয়েছে ও দোয়া করতে বলেছে।

এম এ মালিকের সাথে শফিক মিয়ার পরিবার ও তার সাথে গভীর ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

পড়ুন :সিলেটে মহাসপ্তমী: ৬১৮ মণ্ডপে উৎসবমুখর দুর্গোৎসব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন