বিজ্ঞাপন

আশা করছি, দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবো : জামায়াত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে আমাদের পজিটিভ রেসপন্স জানানো হয়েছে। আমরা আশা করছি, দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবো।

রোববার (২ জুন) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আদালতের রায়ের মাধ্যমে তাদের অধিকার ফিরে পেয়েছে। বিগতদিনের মতই এখন নিবন্ধিত দল। প্রতীকও দাড়িপাল্লা থাকবে। ইসি বলেছে যত দ্রুত সম্ভব কার্যকর হবে, আস্বস্ত করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে বেলা ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

এর আগে, রোববার (১ জুন) রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

বিজ্ঞাপন

পড়ুন : সিইসি’র সঙ্গে বৈঠক চলছে জামায়াতের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন