ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিনের প্রত্যাহার ও যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার দুপুরে আশুগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন এই দাবি জানা তারা।
এসময় লিখিত বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আশুগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতিচারন, মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের উদ্যোগ নেয়া হয়। মাহফিলের ভ্যানু হিসেবে আশুগঞ্জ উপজেলা ভুমি অফিসের পাশে শহিদ মীর মুগ্ধ চত্তরে অনুমোদন চাওয়া হলে উপজেলা প্রশাসন সে অনুমতি দেন। কিন্তু ৫ আগষ্ট পূর্বঘোষিত কর্মসূচি পালনের জন্য এনসিপির নেতারা চত্তরে কাজ করতে গেলে এসিল্যান্ড কাজে বাধা দেন। এবং অনুষ্ঠান বন্ধ করার জন্য বলেন। এ সময় এসিল্যান্ড বলেন, বঙ্গবন্ধুর চত্তরে জুলাইয়ের কোন অনুষ্ঠান করা যাবে না। ৫ আগষ্টের এই চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের সময় আপনারা কোথায় ছিলেন? এরপরে এনসিপি নেতাদের গ্রেফতারের হুমকি দিয়ে তিনি সেখান থেকে চলে আসেন। পরবর্তীতে সেই স্থানে দোয়া মাহফিল করার আর কোন বাধা না থাকায় সাংবিধানিক অধিকার অনুযায়ী সেই স্থানেই দোয়া মাহফিল সম্পন্ন করি।
লিখিত বক্তব্যে তিনি আর বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এখানে নিয়মিত শেখ পরিবারের জন্মোৎসবসহ রাজনৈতিক অনুষ্ঠান হতী। শহিদদের স্মরণে অনুষ্ঠানে এসিল্যান্ড বাধা দিয়ে ক্ষান্ত হননি সাথে ফ্যাসিবাদের আইকন মুজিবের ম্যুরাল ভেঙে ফেলায় মর্মাহত হয়েছেন। তিনি মুজিববাদের একজন কট্টর সমর্থক হিসেবে প্রমান করেছেন। পরে আমরা জানতে পারি এসিল্যান্ড এনসিপি নেতাদের নামে আশুগঞ্জ থানায় কিছু মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন একটি সাধারণ ডায়েরি করেন। এতে এনসিপির বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।
লিখিত বক্তব্যে তিনি এসিল্যান্ডকে মুজিববাদী আখ্যায়িত করে অনতিবিলম্বে এই কর্মকর্তার প্রত্যাহার ও তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহবায়ক আশরাফ মাহাদী, দক্ষিনাঞ্চল এর মুখ্য যুগ্ম আহবায়ক মো: আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, বিজয়নগর উপজেলা প্রধান সমন্বয়কারী আমিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে মব সৃষ্টির মাধ্যমে ভূমি অফিস ভাংচুর ও এসিল্যান্ডকে বদলী করে দেয়ার হুমকী দেয়ার অভিযোগে আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন এনসিপির নেতাদের নামে আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। পরে বিকালে ভূমি অফিস চত্বরে জুলাই স্মৃতিচারণ এবং শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান করছেন এনিসিপির নেতারা।
এই বিষয়ে আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন বলেন, এনসিপির নেতা আমিনুল ইসলাম ডালিম আমাকে হুমকি দিয়েছেন। আমার সঙ্গে উদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। সরকারী অফিস প্রাঙ্গনে অনুষ্ঠানের বিষয়ে তারা কোন অনুমতি নেয়নি। ইউএনও স্যারও তাদের অনুষ্ঠানের বিষয়ে অবগত নয়। হুমকি দেয়ায় এবং সরকারি বাধা না মানায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের নির্দেশে আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।
পড়ুন : আশুগঞ্জে এসিল্যান্ডের জায়গায় এনসিপির অনুষ্ঠান, থানায় জিডি


