বিজ্ঞাপন

আশুলিয়ায় পুলিশের হাতে পিস্তলসহ গ্রেফতার ১

আশুলিয়ায় প্রকাশ্যে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় রুবেল নামে একজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে এমএম ১টি পিস্তল ও ১টি ম্যাগাজিন সহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার এনবয় গার্মেন্টস এর পিছন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো: রুবেল (৩৫) বরিশালের উজিরপুর থানার উটরা গ্রামের মো: ইউনুছ রাড়ী’র ছেলে। সে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও ছিনতাই সহ নানা অসামাজিক কাজে লিপ্ত ছিলো।

এবিষয়ে জামগড়া পুলিশ ক্যাম্প এর ইনচার্জ মো: রাশেদুজ্জামান বলেন, রাজা-বাদশা মোড়ে গুলির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এরআগেও তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য: গত মঙ্গলবার ভোরে কান্দাইলের রাজা-বাদশা এলাকায় দুই ব্যবসায়ীকে গুলি করে ২ লাখ টাকা ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরে অভিযুক্তদের ধরতে পুলিশি তৎপরতা বাড়ে।

বিজ্ঞাপন

পড়ুন : হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন