১৮/০২/২০২৬, ২০:১৫ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ২০:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আশুলিয়ায় বিএনপির ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ঢাকা-১৯ আসনে মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিকালে আশুলিয়ার ধামসোনা ইউপির উনাইল এলাকায় ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ধামসোনা ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নুরুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।

এছাড়াও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম মন্ডল, বিএনপি নেতা ইয়াকুব আলী মুন্সী, মো.মজিবুর রহমান,মাওলানা মো.নুরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন । আলোচনা শেষে প্রধান অতিথির নেতৃত্বে একটি মিছিল নিয়ে সর্বস্তরের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

পড়ুন- নেত্রকোনায় ৭২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

দেখুন- এনসিপির নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে যা বললেন নুসরাত তাবাসসুম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন