বিজ্ঞাপন

আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আশুলিয়ায় ৫ জনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে হত্যা এবং ৪ আগস্ট একজনকে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু রোববার (১৪ সেপ্টেম্বর)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২- এ এই মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

রোববার সকালে এই মামলায় গ্রেফতার ৮ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৮ জন। তাদের পক্ষে এরইমধ্যে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে আজ। এর আগে এই মামলায় সাক্ষ্য দেন শহীদ আবু সাঈদের বাবা, তার ময়নাতদন্তকারী চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এ চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ।

এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৩ জন। এছাড়া আলাদা আরও ৭ মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, হাসানুলহক ইনুসহ ১৫ জনকে হাজির করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা : অভিযোগ গঠনের আদেশ আজ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন