বিজ্ঞাপন

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ

জুলাই-আগস্ট গণহত্যায় আলোচিত আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ হয়েছে-এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

রোববার (২৩ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টে আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর ঘটনার মামলার সার্বিক তদন্ত পূর্ণাঙ্গভাবে শেষ হয়েছে। এটিই প্রথম কোনো মামলা যেটির তদন্ত সম্পন্ন হলো। আরও ৩-৪টি মামলার তদন্তও শেষের পথে। ঈদের পরপরই শেষ হবে সেগুলো। এই রিপোর্টগুলো আসার পরপরই আনুষ্ঠানিক যে অভিযোগ তা আমরা দাখিল করবো। এরপরই শুরু হবে বিচার।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ সপ্তাহে এই মামলায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলামসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ৫ আগস্ট ৬ শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে দেয়া হয়েছিল, শুনানি শেষে এমনটাই বলেছিলেন চিফ প্রসিকিউটর।

বিজ্ঞাপন

পড়ুন : রিমান্ড যা দেয় দিক, শুনানিতে কিছু বলবি না : দিপু মনি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন